ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি-শামা ওবায়েদ আকস্মিক ক্লিনিক পরিদর্শন এমপির, তালাবদ্ধ থাকায় দেয়াল টপকে ভেতরে প্রবেশ  স্বাস্থ্য খাতের আধুনিকায়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ডেনমার্ক পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক ও গণমাধ্যমের স্বাধীনতায় জোর মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলে জ্বালানি সম্পদ অনুসন্ধানে জার্মানির সহায়তা চাইলেন স্পিকার আড়াই লাখ কোটি টাকায় ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এডিসের বংশবিস্তার রোধে বছরব্যাপী সচেতনতামূলক অভিযানের আহ্বান
Advertise with us

স্বাস্থ্য খাতের আধুনিকায়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ডেনমার্ক

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
স্বাস্থ্য খাতের আধুনিকায়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ডেনমার্ক

ছবি: -প্রতিনিধি

বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। উভয় দেশের অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও যুগোপযোগী ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের অভিন্ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার ডেনমার্ক দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, ই-হেলথ সিস্টেম উন্নয়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বাংলাদেশের স্বাস্থ্য খাতে দক্ষ ই-হেলথ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে ডেনমার্কের ই-হেলথ ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতার জন্য তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। এগুলো হলো— ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাপনা উন্নয়ন, নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য পুনর্বাসন সেবা জোরদার ও জাতীয় খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সহযোগিতা।

বৈঠকে জনস্বাস্থ্যের সঙ্গে নিরাপদ পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পায়।

ডেনমার্ক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। লবণাক্ততার ক্রমবর্ধমান প্রভাব, বিশেষ করে নারীদের স্বাস্থ্যের ওপর এর প্রভাব মোকাবিলায় এ সহযোগিতা অব্যাহত রয়েছে।

এ ছাড়া ঢাকার সায়েদাবাদ পানি শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পে ডেনমার্ক ইউরো ৩০০ মিলিয়ন অর্থায়নে অংশ নিচ্ছে, যা বাস্তবায়িত হলে ঢাকার ৭০ থেকে ৯০ লাখ মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহে সহায়তা করবে।

বৈঠকে দুই পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পরবর্তী কার্যক্রম সমন্বয়ের বিষয়ে একমত হয়।

বাংলাদেশ-ডেনমার্ক অংশীদারত্বের ভিত্তিতে স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে বাস্তবভিত্তিক সমাধান নিয়ে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa