https://asia24.tv


সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি: -ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চারদিনের সরকারি সফরে জাপান গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহিত করবেন।
পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ক্রীড়া উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি।


