ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ইউপি নির্বাচনের তারিখ বিষয়ে কিছু জানে না সরকার শহীদ দুই সেনাসদস্যের স্বজনদের চেক প্রদান ও প্রধানমন্ত্রীর সহমর্মিতা টঙ্গীতে পুলিশকে রেললাইনের পাথর ছুড়ে আসামি ছিনতাই, আটক ৫ ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা : মৃত্যুর মুখ থেকে ফিরলেন বরিস জনসন সৌদিতে হুথি হামলায় আহত ১৩, জরুরি সতর্কতা জারি সৌদির তিন শহরে হুথির হামলা: আহত ১৩, পাল্টা বিমান হামলা সৌদি জোটের হরমুজে কমলো জাহাজ চলাচল, ঊর্ধ্বমুখী তেলের বাজার লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল আটক মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র ডাকসুতে জিন্নাহর ছবি এবং অনুমোদনহীন ওয়েবসাইট: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবির
Advertise with us

সৌদিতে হুথি হামলায় আহত ১৩, জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
সৌদিতে হুথি হামলায় আহত ১৩, জরুরি সতর্কতা জারি

ছবি: -প্রতিনিধি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে । সোমবার (১৪ সেপ্টেম্বর) খামিস মুশাইত, আবহা ও তাইফসহ বিভিন্ন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এতে  ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি।

আহত ১৩ জনের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার বলে জানানো হয়েছে।দ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা
হুথিদের হামলার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে ,এর মধ্যে রয়েছে আবহা, জেদ্দা, জাজান, তাইফ, ইয়ানবু ও আল-উলা।

বাসিন্দাদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সৌদি জোটের বিবৃতিতে হুথিদের বিরুদ্ধে বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের ধারাবাহিক ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা হুথিদের ‘উগ্রপন্থি মতাদর্শ ও উত্তেজনা বাড়ানোর নীতি’কে প্রকাশ করে।

হামলা মোকাবিলায় সৌদি আরবের সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিক ও স্থাপনা সুরক্ষায় জোটের যৌথ বাহিনী দায়িত্বশীল ও কঠোর পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।

এর আগে, গত সপ্তাহে হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন শহর ও এলাকায় ৭০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।শুক্রবার রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা ড্রোন হামলার পর সৌদি আরব সাময়িকভাবে দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ করে দেয়।

উপসাগরীয় ও মুসলিম বিশ্বের বিভিন্ন সংগঠন ওই হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।

সূত্র: আরব নিউজ

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa