ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

মিয়ানমারে সিমেন্ট পাচারের বড় চালান জব্দ: আটক ৫ পাচারকারী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
মিয়ানমারে সিমেন্ট পাচারের বড় চালান জব্দ: আটক ৫ পাচারকারী

ছবি: -প্রতিনিধি

সীমান্তবর্তী নদী ও জলপথ ব্যবহার করে মিয়ানমারে সিমেন্ট পাচারের একটি বড় চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, চোরাকারবারী চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নৌপথে এই সিমেন্ট পাচারের পরিকল্পনা করেছিল। মাঝনদী বা উপকূলীয় পয়েন্টে অভিযান চালিয়ে সিমেন্টবোঝাই নৌযানটি ঘেরাও করা হয় এবং জড়িত ৫ জনকে আটক করা হয়।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ সিমেন্ট জব্দ করে।

সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানে সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। একই সঙ্গে পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।

সাব্বির আলম জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa