ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

টঙ্গীতে পুলিশকে রেললাইনের পাথর ছুড়ে আসামি ছিনতাই, আটক ৫

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
টঙ্গীতে পুলিশকে  রেললাইনের পাথর ছুড়ে আসামি ছিনতাই, আটক ৫

ছবি: -প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনা ঘটেছে।

টঙ্গী পূর্ব থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে কেরানীরটেক বস্তি থেকে রাহুলকে গ্রেপ্তার করে থানায় আনার পথে রেলওয়ে স্টেশন এলাকায় ওত পেতে থাকা মাদক কারবারিরা অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি নিক্ষেপ করে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন এবং এই সুযোগে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এ  ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- আবুল হোসেনের ছেলে মোজাম্মেল (৩০), মৃত মজিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪), আহাম্মদ আলীর ছেলে নাইম মিয়া (২৮), আনিছুর রহমানের ছেলে সোহাগ (৩০) ও আব্দুল বারেকের ছেলে আদর আলী (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa