ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খুলশী থানার ওসিসসহ ৮ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা অভ্যন্তরীণ কোন্দলের জেরে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের শক্তিশালী ভূমিকা জরুরি: সিএসই এমডি সিলেটে হামের মহামারী রূপ: ২৪ ঘণ্টায় উপসর্গে চার শিশুর প্রাণহানি ভারতের সাথে সম্পর্ক জোরদার: মোদিকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি
Advertise with us

ভারতের সাথে সম্পর্ক জোরদার: মোদিকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
ভারতের সাথে সম্পর্ক জোরদার: মোদিকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান

ছবি: -প্রতিনিধি

ব্রিকসের সম্মেলন সফলভাবে শেষ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লি ত্যাগ করেছেন। তাঁর এই ঐতিহাসিক সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

বিমান বন্দরে উড়োজাহাজে ওঠার আগে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “বিদায়, প্রিয় বন্ধু। খুব শিগগিরই ইরানে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।”

ভারতের ইরানি দূতাবাস প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিমানে ওঠা এবং নয়াদিল্লি ছেড়ে যাওয়ার ভিডিওচিত্র প্রকাশ করেছে।

নয়াদিল্লিতে ব্রিকস জোটের ১৮তম সম্মেলনে যোগ দিতে গত ১২ ডিসেম্বর নয়াদিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সম্মেলনের অবসরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিদায় নেওয়ার আগে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

 

২০২৪ সালের ২৮ জুলাই ইরানের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

নরেন্দ্র মোদির সঙ্গে অবশ্য এর আগেও তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে উভয় নেতার সাক্ষাৎ হয়েছে, বৈঠকও হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিদায়ের পর এক্সে পোস্ট করা এক বার্তায় তার এই সফরকে ‘বিশেষ সফর’ উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেছেন, “বিশকেক থেকে দিল্লি— ফলপ্রসূ আলোচনা অব্যাহত আছে। ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার এই সফরটি ছিল বিশেষ, কারণ প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এবারই প্রথম ভারত সফরে এসেছেন তিনি।”

 

“আমরা ভারত-ইরান বন্ধুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে, দীর্ঘমেয়াদী ও উভয় পক্ষের জন্য লাভজনক কৌশলের ভিত্তিতে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে ভারত তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছছে,” এক্সবার্তায় বলেন মোদি।

সূত্র : আইএনএস

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa