ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন চট্টগ্রামে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঝরল ৪ প্রাণ
Advertise with us

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

উদ্ধার অভিযান।  ছবি: -সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নিহতরা হলেন—শিবপুর উপজেলার লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং গাজীপুরের কালীগঞ্জের ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ (৩৮)। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া উদ্ধার করা দুই মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন গাজীপুরের কাপাসিয়ার ১৬ বছর বয়সী কিশোরী মোছা. শান্তা এবং টাঙ্গাইল সদরের মো. শান্ত (২৪)। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় স্বজনরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন দূর সম্পর্কের স্বজন শান্তা, শান্ত ও ওবায়দুল্লাহ। বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর স্রোতে প্রথমে তিনজন তলিয়ে যান। তাদের বাঁচাতে গিয়ে স্বজন সৌরভও নদীতে তলিয়ে যান।

শুক্রবার বিকেল থেকে উদ্ধারকাজ চালানো হলেও নদীর প্রবল স্রোতের কারণে রাতে তা সাময়িক স্থগিত রাখা হয়। পরদিন শনিবার সকালে পুনরায় অভিযান চালিয়ে সকাল সাড়ে ৮টায় সৌরভের এবং সাড়ে ১০টায় ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নদীর পারে অপেক্ষমাণ স্বজনরা বাকি দুইজনকে দ্রুত উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa