ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লংমার্চের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান মসজিদ থেকে উদ্ধার হলো আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র জামালপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হামে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু ব্রিকস সম্মেলনে ‘আগ্রাসন বিরোধী’ যৌথ ঘোষণায় সর্বসম্মত ঐকমত্য ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে শোক ও শ্রদ্ধা শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
Advertise with us

মসজিদ থেকে উদ্ধার হলো আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র

জেলা প্রতিনিধি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
মসজিদ থেকে উদ্ধার হলো আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র

উদ্ধার করা অস্ত্র।  ছবি: -সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার কোরআন রাখার তাকে পরিত্যক্ত অবস্থায় এগুলো দেখতে পান মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরবর্তীতে তিনি এগুলো আড়াইহাজার থানায় নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা পিস্তল ও গুলির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa