ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

জাতীয় মহিলা সংস্থায় নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
জাতীয় মহিলা সংস্থায় নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

আফরোজা আব্বাস।  ছবি: -সংগৃহীত

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন। আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী।

এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে পরবর্তী দুই বছরের জন্য সম্পূর্ণ অবৈতনিক ভিত্তিতে এই পদে নিয়োগ প্রদান করে। প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে সরকার বা তিনি নিজে যেকোনো সময় এই পদ থেকে সরে দাঁড়াতে পারবেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি মূলত সারাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa