ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা

মুরাদনগরে আটক ড্রেজার ও ব্যবসায়ী।  ছবি: -সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অর্থদণ্ড অনাদায়ে আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ও দারোরা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযানে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলমসহ পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, বাঙ্গরা বাজার থানার অন্তর্গত মালিপাড়া ও নবীয়াবাদ এলাকায় এক শ্রেণির অসাধু সিন্ডিকেট কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছিল। অভিযোগের সত্যতা পেয়ে দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট সংযোগ পাইপ ধ্বংস ও অপসারণ করা হয়। এছাড়া উপজেলার দারোরা ইউনিয়নের বরই বাগান এলাকাতেও পৃথক অভিযান চালিয়ে অপর একটি ড্রেজারসহ ৮০০ ফুট পাইপ গুটিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, ফসলি জমির উর্বরতা ও টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পরিবেশ ও কৃষি জমির ক্ষতি করে অবৈধভাবে মাটি কিংবা বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে কৃষি জমি রক্ষায় নিয়মিত নজরদারি ও কার্যকর তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa