ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

মধ্যপ্রাচ্য উত্তপ্ত: বিশ্ববাজারে তেলের দাম শত ডলার ছুঁইছুঁই

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
মধ্যপ্রাচ্য উত্তপ্ত: বিশ্ববাজারে তেলের দাম শত ডলার ছুঁইছুঁই

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র রূপ নেওয়ায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতায় ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের বাজারমূল্য।

একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলে ১.৬০ ডলার বা ১.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪.৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতের পর বিশ্ব তেলের বাজার বিশ্লেষণে এই চিত্র ধরা পড়ে।

পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে চালানো হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের এ উল্লম্ফন ঘটে। ওয়াশিংটন ও তেহরানের মুখোমুখি সংঘাত পুরো অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি করেছে।

প্রায় ছয় মাস ধরে চলা এই যুদ্ধের স্থায়ী সমাধানের পথ ফিকে হয়ে আসায় এবং সহিংসতা চরম আকার নেওয়ায় কেবল আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa