জুলাই যোদ্ধা বাঁধনের উপর হামলাকারীদের কড়া সমালোচনা করে তাদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে রিজভী বলেন, বর্তমান গ্যাস ও জ্বালানি সংকট মূলত আন্তর্জাতিক পরিস্থিতির উপজাত, যা কোনো একক রাষ্ট্রের পক্ষে রাতারাতি নিরসন করা সম্ভব নয়। বিশেষ করে পারস্য উপসাগরের ইরান যুদ্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিশ্বব্যাপী এই তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে। তবে বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে দ্রুত জ্বালানি আমদানির জোরালো চেষ্টা চলছে এবং সরকার সার্বিক পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সার্বিক অধিকার আদায়ের লক্ষ্যে মহিলা দল সর্বদাই রাজপথে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।





মন্তব্য করুন