ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা পূর্ব জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় জয়, মাস্ককে ধন্যবাদ উপজেলা নির্বাচন: পোস্টার ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা, প্রচারণায় থাকছে কড়াকড়ি ইরান সংঘাতে নিহত মার্কিন সেনা পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’ নেপালের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন বন্দি থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার আগস্টে নিরাপদ খাদ্য আইনে ৫০ মামলা, কোটি টাকা জরিমানা দেশের ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের নির্দিষ্ট সম্মানী ভাতা দিচ্ছে সরকার পাহাড়ি পথে বাস খাদে পড়ে কেপ ভার্দেতে নিহত ২৫ শিশু-কিশোর দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫, আটকা অন্তত ৫০
Advertise with us

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ ও কঠোর আইন প্রয়োগের দাবি স্বজনদের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ ও কঠোর আইন প্রয়োগের দাবি স্বজনদের

ছবি: -প্রতিনিধি

প্রিয়সন্তান হারিয়ে গভীর উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো পরিবারগুলো এবার নিখোঁজ শিশুদের উদ্ধারে জোরালো রাষ্ট্রীয় পদক্ষেপ দাবি করেছে। নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। নিখোঁজ শিশুদের পরিবারের উদ্যোগে এবং জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী মো. সাদাত রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের অনেকের সন্তান মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে নিখোঁজ। পরিবারের সদস্যরা সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা, দীর্ঘদিনের অনুসন্ধান, অনিশ্চয়তা ও অপেক্ষার বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন।

পরিবারের সদস্যরা বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর বছরের পর বছর ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তানদের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে পরিবারগুলো একদিকে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, অন্যদিকে অনেক নিখোঁজের ঘটনা অমীমাংসিত থেকে যাচ্ছে।

তারা নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্ত ও অগ্রগতি পর্যালোচনা, শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

মুন অ্যালার্ট ও হেল্পলাইন

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে সিলেটে শিশু মুনতাহা নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর নিখোঁজ শিশুদের উদ্ধারে অ্যাম্বার অ্যালার্ট ব্যবস্থা চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও সংশ্লিষ্ট উদ্যোগের সহযোগিতায় ‘মিসিং আর্জেন্ট নোটিফিকেশন’ বা ‘মুন অ্যালার্ট’ এবং টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম চালু করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে এটি দেশব্যাপী শিশু নিখোঁজ প্রতিরোধ ও উদ্ধারে সহায়ক উদ্যোগ হিসেবে কাজ করছে।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে শিশু নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সংখ্যা ২০২৪ সালে ছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৫০০টিতে। চলতি বছরের জুলাই পর্যন্ত শিশু নিখোঁজ-সংক্রান্ত ১৫ হাজার ৭১৭টি জিডি দায়ের হয়েছে বলেও জানানো হয়।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বর্তমানে ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বক্তারা বলেন, এসব তথ্য শুধু সাম্প্রতিক কয়েক বছরের চিত্র। বাংলাদেশে দীর্ঘদিন ধরে শিশু নিখোঁজ, অপহরণ ও পাচারের ঘটনা ঘটছে। এর অনেক ঘটনাই এখনো অমীমাংসিত। তাই নিখোঁজ শিশুদের উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

সংবাদ সম্মেলন শেষে নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়। তবে স্মারকলিপি দেওয়ার সময় এখনো নির্ধারণ করা হয়নি।

স্মারকলিপিতে নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা, দীর্ঘদিনের অমীমাংসিত মামলাগুলো পুনরায় পর্যালোচনা ও তদন্তের আওতায় আনা, শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া, নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনা এবং শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদারের দাবি জানানো হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa