ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পশ্চিমবঙ্গে গির্জায় একের পর এক হামলা, আতঙ্কে খ্রিষ্টান সম্প্রদায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের কেরালায় ৮ শিক্ষার্থী নিহত বরযাত্রীর গাড়ি আটকে ’মিষ্টির টাকা’ দাবি, সংঘর্ষে বরসহ আহত ৫০ নতুন স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে এই লংমার্চ: নাহিদ ইসলাম আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে ৩ মরদেহ ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট ভূগর্ভস্থ ‘পিকাক্স পর্বত’ এলাকায় হামলার হুমকি ট্রাম্পের
Advertise with us

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে ৩ মরদেহ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে ৩ মরদেহ

ছবি: -প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে একটি তালাবদ্ধ ঘর থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।   শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়া নিয়ে ওই ঘরে এসেছেন তারা। শুক্রবার রাতে ওই কক্ষটি থেকে হঠৎ পচা দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের সন্দেহ হলে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বিছানার উপরে পাওয়া গেছে এবং পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের একাধিক বিভাগ তাদের পরিচয় ও মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করছে বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa