ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে বারবার পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা: আইজিপি দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট কিছু জানা নেই ভারতের কক্ষে উইপোকা, ক্ষোভে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা পশ্চিমবঙ্গে গির্জায় একের পর এক হামলা, আতঙ্কে খ্রিষ্টান সম্প্রদায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Advertise with us

কক্ষে উইপোকা, ক্ষোভে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

জেলা প্রতিনিধি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
কক্ষে উইপোকা, ক্ষোভে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

ছবি: -সংগৃহীত

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দকৃত কক্ষে উইপোকার আধিক্য দেখে সেখানে না থেকে ক্ষোভ প্রকাশ করে সার্কিট হাউস ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার রাতে জেলা সার্কিট হাউসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

দলীয় সূত্র জানায়, ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ও লংমার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে আসেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। তাঁর রাত্রিযাপনের সুবিধার্থে সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসন। রাত আনুমানিক ১০টার দিকে বিশ্রামের উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে তিনি বিছানা, কম্বল ও বিভিন্ন আসবাবপত্রে প্রচুর উইপোকা দেখতে পান। এ সময় তিনি কর্তব্যরত কর্মচারীকে কক্ষ পরিবর্তন ও কম্বল পাল্টে দেওয়ার অনুরোধ জানান।

তবে সেখানে অবস্থানরত কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষ বা কম্বলের কোনো সুব্যবস্থা করতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষা করেও সমস্যার কোনো কার্যকর সমাধান না পেয়ে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত সার্কিট হাউস ত্যাগ করে অন্য জায়গায় রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন এই ভিআইপি অতিথি। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত কক্ষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে ঘরের সর্বত্র উইপোকার উপদ্রব স্পষ্ট দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক ও সুসজ্জিত এই ভবনে পর্যাপ্ত সরকারি জনবল থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ অতিথিদের আবাসনের অবস্থা ছিল করুণ। বিকল্প কোনো কক্ষ না পাওয়ায় বাধ্য হয়েই তাঁদের নেতা স্থান পরিবর্তন করেছেন। অন্যদিকে প্রশাসনিক অব্যবস্থাপনার বিষয়ে জানতে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa