ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা: জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: শিশুসহ নিহত ৫, আহত ৬৩ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত
Advertise with us

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ

ছবি: -প্রতিনিধি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট ও বিভিন্ন মডেলের আইফোন সিগারেট, মোবাইল ফোন, ফোনের যন্ত্রাংশ, মদ, ওষুধ ও স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সিআইআইডি সূত্র জানায়, গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালান। এসময় মো. মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিনে অপর একটি অভিযানে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

ওই ব্যাগেজ থেকে আরও ৫৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০টি মাদারবোর্ডসহ বাটন মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া বিমানবন্দরে টহল দেওয়ার সময় ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি হাতব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে তিন লিটার মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পরদিন ১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী মো. আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও ব্যাগেজ তল্লাশির পর তার কাছ থেকে ১৮ লিটার মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে, ৩১ আগস্ট শাহ আমানতে পৃথক অভিযান চালায় সিআইআইডি। এসময় দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন সিগারেট, বিভিন্ন ওষুধ ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa