ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা: জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: শিশুসহ নিহত ৫, আহত ৬৩ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত মুরাদনগরে এক রাতে ১২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
Advertise with us

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি

ছবি: -প্রতিনিধি

নেপালে হিমবাহ ধস ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। হিমালয় অঞ্চলে ঘটা এই প্রাকৃতিক দুর্যোগের পর এক সপ্তাহের বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযানে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে।  নেপালের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী ভারত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেক ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতাওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসব মরদেহের ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরদিকে ৯৫টি মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর ৯১১টি মরদেহের বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের সঙ্গে ত্রাণ বিতরণ এবং মরদেহ রক্ষণাবেক্ষণের কাজও করছে।

অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। আর এখনো নিখোঁজ আছেন ৪ হাজার ৮৫৮ জন।

আরও বন্যার শঙ্কা থাকায় অনেক পরিবারকে উঁচুস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া গাড়ি চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন কাজ করছে।

গত বুধবার সকালে ভয়াবহ ওই আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর নিচু অঞ্চলে আসে। এতে করে এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার ছয়দিন পার হয়ে যাওয়ায় যারা এখনো নিখোঁজ আছেন তাদের জীবন নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa