ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে আনসার-ভিডিপিকে জোরালো ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছে আইপিইউ বিশ্বের অর্ধেকের বেশি মাটি সংকটাপন্ন, হুমকিতে বৈশ্বিক খাদ্য ও জীববৈচিত্র্য ‘মব’ সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনে ৫২ দস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা বোয়িং কেনায় চাপ নেই, পরিস্থিতি অনুকূলে এলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী সরকারি খাতে অর্থের অপচয় নিয়ে আপস করা হবে না : অর্থমন্ত্রী
Advertise with us

নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

ছবি: -প্রতিনিধি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দারুণ সুখবর এসেছে। সরকারের অনুমোদিত নতুন জাতীয় বেতনকাঠামোর (পে-স্কেল) সুফল পেতে যাচ্ছেন দেশের এমপিওভুক্ত প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারীও।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

এর আগে সোমবার বিকালে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেয় সরকারের মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর সন্ধ্যায় এ নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন কি না। জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সোয়া ৬ লাখের বেশি শিক্ষক–কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন।

 

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa