ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার: সিন্ডিকেট নয় বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতনস্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, চলতি জুলাই থেকেই কার্যকর গাজীপুরে বেপরোয়া বাসচাপায় নারী শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ ক্ষুব্ধ জনতার গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার কথা জানালেন আইপিইউ সীমান্তে চোরাচালান, মাদক ও হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ রাষ্ট্রপতির বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ আসামির মৃত্যুদণ্ড ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
Advertise with us

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক

ছবি: -প্রতিনিধি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। আগামী ১ সেপ্টেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

সোমবার (৩১ আগস্ট) স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নেতৃত্বে আসছেন এনামুল হক। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এ তার ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও অ্যাগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সম্পর্ক পরিচালনার পাশাপাশি তিনি বহুমাত্রিক ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেন-এ নেতৃত্ব দিয়েছেন।

নিয়োগ প্রসঙ্গে এনামুল হক বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে এই ব্যাংক আমার পেশাগত পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই পদে নিয়োগ পাওয়া আমার দীর্ঘ পথচলার স্বীকৃতির পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমার অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো, ক্লায়েন্ট ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি আমাদের সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করা এবং সবার কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করা।

প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০২৫ সালের এপ্রিল থেকে এনামুল হক কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশিকার পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিল-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর বাইরে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নেও অবদান রেখেছেন এনামুল হক। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

এনামুল হক মাউন্ট এলিজা বিজনেস স্কুল, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের বাইরে তিনি ভ্রমণ উপভোগ করেন এবং চিত্রকলার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa