ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
মার্কিন-ইরান সংঘাত তীব্র, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন রুনা খান নেপালে বন্যায় মৃত্যু ৯০০ ছাড়াল, সুড়ঙ্গে আটকে বহু মানুষ ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রাজবাড়ীতে পুলিশের সামনেই নারী ব্যবসায়ীকে মারধর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের পুলিশ সদস্যকে কামড় দিয়ে  গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির হাতকড়া নিয়ে পলায়ন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ আকস্মিক বন্যা: নিখোঁজ ১৫, ৬২ জন উদ্ধার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা : হাইকোর্টের আপিলের রায় আজ
Advertise with us

পুলিশ সদস্যকে কামড় দিয়ে  গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির হাতকড়া নিয়ে পলায়ন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
পুলিশ সদস্যকে কামড় দিয়ে  গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির হাতকড়া নিয়ে পলায়ন

ছবি: -প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ মহিউদ্দিনকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে নাটকীয় ধস্তাধস্তির ঘটনা ঘটে।  এতে তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান আসামি মোহাম্মদ মহিউদ্দিন। তবে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেফতার করে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মহিউদ্দিন উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আবদুল মান্নান নামে এক ব্যক্তি সিআর মামলা করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পুলিশ জানায়, রোববার রাতে মহিউদ্দিনকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় মামলার বাদীও পুলিশের সঙ্গে ছিলেন। তাকে গ্রেফতারের পর হাতকড়া পরানো হলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে পুলিশ সদস্যকে আঁচড় ও কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

ধস্তাধস্তিতে মামলার বাদীসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে আবারও গ্রেফতার করে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। তারা রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

এ ছাড়া মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) আহত হয়েছেন। এ ঘটনায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ জেবল হোসাইনকে (২৩) আটক করেছে পুলিশ। তিনি মূল মামলার আসামি নন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে তিনি পুলিশ সদস্যকে আঁচড় ও কামড় দেন। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।

তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার আত্মীয় গ্রাম পুলিশ জেবল হোসাইনকে আটক করা হয়েছে। জেবল হোসাইন মূল মামলার আসামি নন। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa