ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
অমানবিক জীবন দেশের ৮০ লাখ নির্মাণশ্রমিকের : শ্রম অধিকার রক্ষায় পেশাজীবীদের ১২ দফা দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠানের নতুন উদ্যোগ: আগামী ছয় মাসে যাবে ২ লাখ বাংলাদেশি শিক্ষাখাতকে ঢেলে সাজাতে ২০২৮ শিক্ষাবর্ষে আসছে নতুন কারিকুলাম: মাহদী আমিন আট মাসে ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংগঠনের উদ্বেগ ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে ধাক্কায় দুই প্রবাসীসহ প্রাণ হারালেন তিন জন নেপালে প্রলয়ংকরী বন্যা ও ভূমিধস: মৃত বেড়ে ৬৭৫, অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Advertise with us

আট মাসে ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংগঠনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
আট মাসে ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংগঠনের উদ্বেগ

ছবি: -প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ইরানের বিভিন্ন কারাগারে অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গতকাল শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, প্রতি মাসে ইরানে অন্তত একজন আফগান নাগরিকের দণ্ড কার্যকর করা হয়েছে। অপরদিকে অন্তত তিনজনকে করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত বিষয়, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এবং সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায়।

সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, মৃত্যুদণ্ড দেওয়া এসব মামলায় স্বচ্ছতার অভাব ছিল। অভিযুক্তদের আইনজীবিদের সীমিত অ্যাক্সেস ছিল এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল। এছাড়া দণ্ডপ্রাপ্তদের পরিবারকেও তাদের মামলা বা অবস্থা সম্পর্কে খুব বেশি জানতে দেওয়া হয়নি।

তারা বলেছে, বেশিরভাগ দণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে।

এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত অপরাধে।

এরমধ্যে গুল মোহাম্মদ এবং কাইম হোসেনি নামে দুজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায়। চলতি বছরের জানুয়ারিতে সেখানে বিক্ষোভ হয়।

অপরদিকে আফসার শাহ-আহমাদি, সাফাই এবং সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগানকে গত জুলাইয়ে মৃত্যদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা একটি থানা পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সেগুলোর বেশিরভাগেরই প্রকাশ্য কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে কত আফগানিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সেটি খুঁজে বের করা কঠিন।

এরআগে ২০২৫ সালে ৮৫ আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরান।

সূত্র: খামা প্রেস

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa