https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত বিভিন্ন বিতর্কিত মন্তব্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য শেয়ার করেন। তবে একই সাথে তিনি স্পষ্ট করেছেন, পোস্টে থাকা বক্তব্যগুলো তাঁর নিজের নয়; বরং এগুলো লোকমুখে প্রচলিত উক্তি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের সময়ের নানা ঘটনা উল্লেখ করে ‘দুষ্ট লোকেরা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে আখ্যায়িত করত। একইভাবে অন্তর্বর্তী সরকারের সময় হাসনাত আবদুল্লাহ যখন রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ হিসেবে মন্তব্য করেছিলেন, তখন থেকে সেই ‘দুষ্ট লোকেরা’ রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে শুরু করেছে।
রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন নেতাদের নিয়ে চলা এ ধরনের গুঞ্জন ও মন্তব্যগুলো তুলে ধরার পর পোস্টের একদম শেষভাগে এসে রাশেদ খাঁন পুনর্ব্যক্ত করেন, “এগুলো সব দুষ্ট লোকের কথা, এর কোনোটাই আমার নিজের কথা নয়।” তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


