ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি: -সংগৃহীত

দক্ষিণ ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানের নাগরিকসহ মোট ৭৯ জন অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে গ্রীক কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে।

কোস্টগার্ড সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের বিশেষ নজরদারি ড্রোন সমুদ্রে দুটি ঝুঁকিপূর্ণ নৌকার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুই নারী ও দুই শিশুসহ ট্রলারে থাকা অভিবাসীদের নিরাপদে তীরে আনা হয়।

সাম্প্রতিক সময়ে লিবিয়া উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিসের গাভদোস ও ক্রিট দ্বীপ ইউরোপে ঢোকার প্রধান রুটে পরিণত হয়েছে। তবে ইইউ’র কঠোর পদক্ষেপে গ্রিসে প্রবেশে অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, এক বছরে অভিবাসী আগমন ৬১ হাজার থেকে ৪২ হাজারে নেমে এসেছে, যা প্রায় ৩১ শতাংশ হ্রাস নির্দেশ করে।

ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে গ্রিক অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দিয়েছেন। এ ছাড়া অনিয়মিত অভিবাসীদের আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি ও ফেরত পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে বিশেষ ‘রিটার্ন হাব’ স্থাপনে জার্মানি ও অন্যান্য সদস্যদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গ্রিস।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa