পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বাংলাদেশের বিপক্ষে ঢাকা এসে একটি প্রীতি ম্যাচ খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো চলাকালে আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই ম্যাচের জন্য প্রায় ৯০ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় আসতে চায় সেলসাওরা। তবে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পূর্বনির্ধারিত ব্যস্ততা থাকায় বাফুফে তাৎক্ষণিকভাবে তাদের চূড়ান্ত সম্মতি বা সিদ্ধান্ত জানায়নি। এশিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৩ অক্টোবর।

এর আগে ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা সরেজমিনে পরিদর্শন করে। প্রতিনিধিদলটি স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখেন এবং পরবর্তীতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে নৈশভোজে অংশ নিয়ে আলোচনার অগ্রগতি সাধন করেন।

উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার সূচি রয়েছে ব্রাজিলের। তবে ফুটবলের সাম্বা জাদুকর ব্রাজিল দল এর আগে কখনোই বাংলাদেশে খেলতে আসেনি। ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে ঢাকার মাঠে প্রীতি ম্যাচ খেললেও ব্রাজিলের এই আগমন ঘটলে তা বাংলাদেশের ক্রীড় ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।