ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক বিদ্যুৎ ও গ্যাসের সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল: আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের শিল্পখাত:  নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ঢাকা চেম্বার বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল
Advertise with us

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় : শাস্তির মুখে মেসি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় : শাস্তির মুখে মেসি

ছবি: -প্রতিনিধি

মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পাশাপাশি মাঠের উত্তেজনার জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ম্যাচ চলাকালীন ফিলাডেলফিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মিডফিল্ডার কুইন সুলিভান-এর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে মৃদু চড় মারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে।  ঘটনাটিকে কেন্দ্র করে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ মেসিকে জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি ফুটবলে পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সদস্য কুইন সুলিভান। তার ছোট ভাই কাভান সুলিভানও একই ম্যাচে আলোচনায় আসেন। ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল।

তবে শুক্রবার কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেও জরিমানার শাস্তি পেয়েছেন। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় কুইন সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা তৈরি হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান।

উল্লেখ্য, কুইন সুলিভানের বড় দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিবারের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের ফুটবল অঙ্গনেও পরিচিত।

এদিকে ওই ম্যাচে ব্যক্তিগতভাবেও স্মরণীয় রাত কাটিয়েছেন মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এ ম্যাচেই প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa