https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর আসনটি খালি হয়েছে।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য বলে গণ্য হবে। প্রজ্ঞাপনটি দ্রুততম সময়ে গেজেট আকারে প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।
একই সাথে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। এছাড়া অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।


