ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচন:  ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন নতুন রাষ্ট্রপ্রধানকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার রাজধানীতে ১ কোটি ২১ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার ৪৮ লাখ টাকা
Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের কোনো সুযোগ নেই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের কোনো সুযোগ নেই: চিফ হুইপ

ছবি: -প্রতিনিধি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে বলেন, “বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ি ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথ গ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই।”

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।

ভোটগ্রহণের সময় ও প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ বলেন, “আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টার পরপরই সবার উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।”

গণমাধ্যমে সম্প্রচার প্রসঙ্গে তিনি বলেন, “ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ভোট চলাকালীন ৩ ঘণ্টা লাইভ বন্ধ থাকলেও পুরো প্রক্রিয়ার ইনট্যাক্ট রেকর্ডিং থাকবে। এরপর ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় পুনরায় লাইভ করা হবে।”

শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, “আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।” তিনি জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী এখন প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার (বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আছেন) রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন।

প্রার্থীর পদত্যাগ ও অন্যান্য নিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি প্রার্থী (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যদি নির্বাচিত হন, তবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্যপদ এবং মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর জন্য আগে থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই।”

কারা ভোট দেবেন বা দেবেন না প্রসঙ্গে তিনি জানান, মির্জা আব্বাস অসুস্থতার কারণে ভোট দিতে আসতে পারবেন না। তবে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যেহেতু একজন সংসদ সদস্য, তাই তিনিও এই নির্বাচনে ভোট দেবেন বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa