https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ঐতিহাসিক এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুরুতে সংসদ সদস্যদের ভোটগ্রহণের নিয়ম জানিয়ে দেন। এরপর ভোটগ্রহণ শুরু হয়।


