ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচন:  ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন নতুন রাষ্ট্রপ্রধানকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার রাজধানীতে ১ কোটি ২১ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার ৪৮ লাখ টাকা
Advertise with us

ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: -সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরবর্তীতে প্রদান করবেন বলে মুলতবি রেখেছেন। মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন।

আবেদনে নাম থাকা অন্যান্য উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা ড. সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, শফিকুল আলম, মাহফুজ আলম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, মো. হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনসহ বেশ কয়েকজন ব্যক্তি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদ, উসকানি ও সহায়তায় হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে অনধিকার প্রবেশ করে। ঘটনার দিন রাতে ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে ঐতিহাসিক স্মারক, দলিলপত্র ও মূল্যবান সম্পদ বিনষ্ট ও লুটপাট করা হয়। পরবর্তীতে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতিসাধন করা হয়।

এছাড়া আবেদনে আরও দাবি করা হয়, কয়েকজন আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এই ভাঙচুর ও লুটপাটে উসকানি দেন। পূর্বে ঘোষণা দেওয়া সত্ত্বেও তৎকালীন সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা ওই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন রক্ষায় কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেননি বলেও নথিতে অভিযোগ করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa