ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচন:  ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন নতুন রাষ্ট্রপ্রধানকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার রাজধানীতে ১ কোটি ২১ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার ৪৮ লাখ টাকা
Advertise with us

‘জীবনের বিনিময়ে হলেও দলের মর্যাদা রক্ষা করব’: আবেগঘন বিদায়ে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
‘জীবনের বিনিময়ে হলেও দলের মর্যাদা রক্ষা করব’: আবেগঘন বিদায়ে মির্জা ফখরুল

ছবি: -সংগৃহীত

জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রাপ্ত অশেষ সম্মান ও অর্পিত দায়িত্ব জীবনের বিনিময়ে হলেও রক্ষা করার অঙ্গীকার প্রকাশ করেছেন বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে কোনো অবস্থাতেই আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের বিশেষ সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। বঙ্গভবনে দায়িত্ব পালনে যাওয়ার পর দীর্ঘদিনের সহকর্মীদের অভাব বোধ করবেন জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং রাষ্ট্রপ্রধান পদে বিজয়ী করতে সংসদ সদস্যদের সমর্থনের আহ্বান জানান।

সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, বক্তব্য উপস্থাপনকালে আবেগ ধরে রাখতে না পেরে কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল। তার এই আবেগঘন বক্তব্যে পুরো সভাকক্ষে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় এবং সংসদ নেতা তারেক রহমান নিজেও আবেগাপ্লুত হন। প্রধানমন্ত্রী পরবর্তীতে সকল দলীয় সংসদ সদস্যকে একাত্ম হয়ে তাকে ভোট দেওয়ার নির্দেশ দেন।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সংসদ সদস্যদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এবার প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন হবে। নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি না করা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়িয়ে সমর্থিত প্রার্থীকে জয়ী করতে এখন থেকেই সমন্বিতভাবে কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa