ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মোবাইল সেবার খরচ কমাতে নতুন পরিকল্পনা বিটিআরসির বাংলাদেশে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি: তথ্যমন্ত্রী কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশিসহ নিহত ৯ : পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের সঙ্গে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারের বৈঠক মহাসড়কে দুর্ঘটনায় জরুরি সেবায় নামছে ৬০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ভয়াবহ ধস: ৩০ শ্রমিকের প্রাণহানি দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কাল, ভোটগ্রহণে প্রস্তুতি সম্পন্ন  পর্যটন খাত এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া   ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩ কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি, দুই প্রার্থীর লড়াইয়ে রাষ্ট্রপতি নির্বাচন
Advertise with us

দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের সঙ্গে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের সঙ্গে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারের বৈঠক

ছবি: -প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও দুই কমিশনারের সঙ্গে সংস্থার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পরই সভায় অংশ নেন।

বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে তারা দুদকে প্রবেশ করেন। সকাল ১০টায় পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

যেখানে দুদক সচিব সাইদুর রহমান ও মহাপরিচালকসহ উপপরিচালক পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এছাড়া আজ জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার কথা রয়েছে তাদের।

মঙ্গলবার (১৮ আগস্ট) তারা দুপুর ২টায় মন্ত্রীপরিষদ বিভাগে যোগদান করেছেন বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান।

 

গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন সূত্র এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।

এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী তাদের হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘকাল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ থেকে অবসরে যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এছাড়া কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি ৮৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে।

২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত স্বাধীন দুদকের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান থেকে সর্বশেষ মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পর্যন্ত মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করে। রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা জটিলতায় মাত্র তিনটি কমিশন পুরো মেয়াদ পূর্ণ করতে পেরেছিল। বাকি চার কমিশন মেয়াদ পূর্ণ করার আগে বিদায় নিতে হয়। সর্বশেষ মোমেন কমিশন মেয়াদ পূরণ না করেই বিদায় নিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa