ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার ব্যাটারি রিকশা নীতি: জিও-ফেন্সিং ও স্মার্ট ইঞ্জিনিয়ারিং বাস্তবায়নের চ্যালেঞ্জ মাটির নিচে লুকানো ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচন: রিট খারিজ করলেন হাইকোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতীক্ষিত এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের প্রস্তুতি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়  বাংলাদেশ-ভারত সাবেক সেনাপ্রধান আজিজকে হস্তান্তরে ইন্টারপোলে রেড নোটিশ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের প্রতি হাইকমিশনের বার্তা স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান: অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ 
Advertise with us

মাটির নিচে লুকানো ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
মাটির নিচে লুকানো ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে

ছবি: -প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা একটি একনলা বন্দুক (ওয়ান শুটারগান) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিক নামের এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান পুলিশের সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট রয়েছে। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা পুঁতে রেখেছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa