https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। দ্রুততম সময়ের মধ্যে এই ইউনিটের নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনকে পুনর্গঠন ও শৃঙ্খলা ফেরাতে শিগগিরই সেখানে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে।


