ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অন্তহীন পথ চলা : মাহদী আমিন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন : অর্থমন্ত্রী বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অনুমাননির্ভর রিপোর্ট অটোরিকশায় সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক, অন্যথায় গুনতে হবে জরিমানা অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে টাইগাররা ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা : ৯ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ২৯  ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগে জনজীবন তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে ৬ পুণ্যার্থীর মৃত্যু হতাশায় চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ভারতের ১০ কোটি তরুণ
Advertise with us

নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন : অর্থমন্ত্রী

ছবি: -প্রতিনিধি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেছেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন হবে। তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ সভা হয়।

অর্থমন্ত্রী বলেন, এ কমিশনের অনেকগুলো দিক আছে। আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় পরে আমরা আবার বসবো। যখন ফাইনাল হবে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে আপনাদের সামনে উপস্থাপন করবো।

নবম পে-স্কেল এ বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।

তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এখানে অধিকতর আলোচনার বিষয় আছে। আমরা আজকে একটি দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পর যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করবো।

জুডিশিয়ারির বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মূল ইস্যু পে-কমিশনের হলেও এর সঙ্গে আরও বিষয় পড়বে।

পে-কমিশনের সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর চাপ পড়তে পারে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘একটু একটু।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa