ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
“শুরুতে ভেবেছিলাম পাগলামী, এখন বুঝি বাংলাদেশের ভালোবাসা কত গভীর”: ক্যানিজিয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ চলছে: মাহদী আমিন উপসচিব হলেন ২৭৭ জ্যেষ্ঠ সহকারী সচিব র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিলে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন  হকার ব্যবস্থাপনার নীতিমালা প্রকাশ, নির্ধারিত ফি দিয়ে করতে হবে ব্যবসা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৭০ আক্রান্ত, খুলনা বিভাগে ১ জনের মৃত্যু জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের ভাগ্য নির্ধারণ যেকোনো দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজ করছে বর্তমান সরকার: রিজভী
Advertise with us

উপসচিব হলেন ২৭৭ জ্যেষ্ঠ সহকারী সচিব

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
উপসচিব হলেন ২৭৭ জ্যেষ্ঠ সহকারী সচিব

ছবি: -ফাইল ছবি

জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, পদোন্নতির পর ২৭৭ জনের মধ্যে ২৬২ জন কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে এবং বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে তাঁদের আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যেই পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তাঁকে যোগদানপত্র জমা দিতে হবে। নতুন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে অনলাইনে যোগদানপত্র পাঠাতে পারবেন।

তবে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই পদোন্নতি আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারি করা এই পদোন্নতি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa