ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৭০ আক্রান্ত, খুলনা বিভাগে ১ জনের মৃত্যু জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের ভাগ্য নির্ধারণ যেকোনো দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজ করছে বর্তমান সরকার: রিজভী মূল বেতন ১০০% বাড়ানোর সুপারিশ নিয়ে চূড়ান্ত পে-স্কেল গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অন্তহীন পথ চলা : মাহদী আমিন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন : অর্থমন্ত্রী বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অনুমাননির্ভর রিপোর্ট অটোরিকশায় সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক, অন্যথায় গুনতে হবে জরিমানা
Advertise with us

আধুনিক প্রযুক্তি ব্যবহারে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
আধুনিক প্রযুক্তি ব্যবহারে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।  ছবি: -সংগৃহীত

পরিবর্তনশীল এই যুগে গণআকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের বিকাশ সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। গত এক হাজার বছরে সমাজে যে পরিবর্তন এসেছে, প্রযুক্তিগত ঘনত্বের কারণে গত ২০-২৫ বছরে তার চেয়েও বেশি রূপান্তর ঘটেছে। আগে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকে গণকণ্ঠ ভাবা হলেও এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে সমাজে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর ও গণআকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিটিভি বা রেডিও’র মূল অবকাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। ফলে এই নতুন প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের পরিবর্তিত চাহিদা, ক্লাউড প্রযুক্তি ও নতুন কৌশলগত চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। জনগণের এই আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে বিশেষজ্ঞদের জ্ঞান, মানসম্মত প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটাতে হবে।

সেমিনারে উপস্থাপিত বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ ও মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গণমাধ্যম গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa