ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অন্তহীন পথ চলা : মাহদী আমিন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন : অর্থমন্ত্রী বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অনুমাননির্ভর রিপোর্ট অটোরিকশায় সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক, অন্যথায় গুনতে হবে জরিমানা অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে টাইগাররা ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা : ৯ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ২৯  ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগে জনজীবন তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে ৬ পুণ্যার্থীর মৃত্যু হতাশায় চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ভারতের ১০ কোটি তরুণ
Advertise with us

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে টাইগাররা

ছবি: -প্রতিনিধি

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্টে  জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে হারানোর পর  পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে  গেল টাইগাররা। নবম স্থান থেকে উঠে বাংলাদেশের অবস্থান এখন ষষ্ঠ।

বুধবার সাপ্তাহিক হালনাগাদে আইসিসি এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর আগে ৯ নম্বরে ছিল বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের পর র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ওপরে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট ৯৯।

দ্বিতীয় টেস্টের ফল বাংলাদেশের রেটিং পয়েন্টে আরও প্রভাব ফেলতে পারে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ড্র হলে ১-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ এবং তখন তাদের রেটিং পয়েন্ট প্রায় ৮০-তে উঠতে পারে। আর দ্বিতীয় টেস্টেও জয় পেয়ে সিরিজ ২-০ ব্যবধানে শেষ করতে পারলে রেটিং পয়েন্ট প্রায় ৮২ হতে পারে।

এমনকি দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও বাংলাদেশের ষষ্ঠ স্থান ধরে রাখার সম্ভাবনাই থাকছে। সে ক্ষেত্রে রেটিং পয়েন্ট প্রায় ৮০-এর কাছাকাছি থাকবে।

অন্যদিকে দ্বিতীয় টেস্টের ফল যাই হোক, অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেই থাকবে। তবে বাংলাদেশের কাছে হারের কারণে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ব্যবধান কমে প্রায় ৩ থেকে ৫ রেটিং পয়েন্টে নেমে আসতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa