ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সহযো‌গিতা নি‌য়ে তুর্কমেনিস্তানের সঙ্গে আলোচনা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার বিরোধীদের কার্যকর প্রস্তাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইন্ডিয়ানায় শতবছরের রেকর্ডভাঙা বন্যায় প্রাণহানি ৬, চরম দুর্ভোগে দেড় লাখ মানুষ লেবাননে ইসরায়েলের নারকীয় হামলা, শিশুসহ নিহত ১১
Advertise with us

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি: -প্রতিনিধি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ ও বাংলাদেশ ৪২৬ রান করেছিল।

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ৬৭ রানে পিছিয়ে ছিল অসিরা।

ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে বিদায় করেন মিরাজ।

মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ এবং সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে আউট করেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর আউট করেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অসিরা।

বল হাতে বাংলাদেশের মিরাজ ৬৬ রানে ৫টি, হাসান মাহমুদ ৩টি ও তাইজুল ইসলাম-তাসকিন ১টি করে উইকেট নেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa