https://asia24.tv


ছবি: -সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া দুটি ভবনের নিচ থেকে ২১ জন ফিলিস্তিনির দেহাবশেষ (কঙ্কাল) উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকায় ‘বাতনিজি’ পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে ১২ জন এবং পশ্চিম গাজার ‘ঘারবিয়া’ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৯ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
এই দুটি স্থানে উদ্ধারকাজ শেষ হতে না হতেই জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আরও অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে থাকার সন্ধান পাওয়া গেছে। সেখানেও দ্রুত কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধারে সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা নতুন করে অভিযান শুরু করেছেন।


