ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান শুরু রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে ৩ লাখের বেশি রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্রী সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ মৃত্যু, অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিল্প সচিব দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভী ও আমানসহ ৪ নেতা ঢাকায় আসছেন কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল চিকিৎসকদের ওপর বিশ্বাস না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
Advertise with us

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯, তদন্ত কমিটি গঠন

ছবি: -প্রতিনিধি

জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহতের সংখ্যা নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৪ আগস্ট) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনারকে (ভূমি) কমিটির সদস্যসচিব করা হয়েছে। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নিহতদের মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। দুইজন গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’

নিহতরা হলেন— হারাং দাসের ছেলে পলাশ দাস, মৃত প্রদীপ দাসের ছেলে সানি দাস, সেকান্দারের ছেলে মো. মনচুর ও নাসির উদ্দিন, হারুন মিয়ার ছেলে রানা মিয়া, আবদুল মালেকের ছেলে হাবিবুর রহমান, মো. রানার ছেলে খোকন মিয়া, মো. আলীর ছেলে আবদুল আলিম সুজন ও মো. হানিফের ছেলে মতিউর রহমান

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘ঘটনাস্থলের ভেতরে আর কোনো শ্রমিক আটকে নেই। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।’

এর আগে, শুক্রবার সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়সংবাদ

প্রাথমিকভাবে বিস্ফোরণের পর শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পর শিপইয়ার্ড থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে গ্যাসে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে তিনজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa