https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর মেলেনি।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মৃত ৮ শিশুকেই সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮০৩ জনের।
একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে পরীক্ষা-নিরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।


