সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি মোতাবেক অবসরে পাঠানো কর্মকর্তারা আইনানুগ সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
অবসরে পাঠানো ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন— নূরে আলম সিদ্দিকী (র্যাব সদর দপ্তর), মো. নুরুল মোস্তাকিন (ডিএমপির তেজগাঁও বিভাগের এসি-পেট্রল), কাজী ওয়াজেদ আলী (মাটিরাঙ্গা সার্কেল, খাগড়াছড়ি), মো. সৈয়দুজ্জামান (গলাচিপা সার্কেল, পটুয়াখালী), মো. গোলাম কিবরীয়া (র্যাব-২), মোহাম্মদ মিজানুর রহমান (আরআরএফ, ঢাকা), মো. রবিউল ইসলাম (সিরাজগঞ্জ জেলা)।
অন্য প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ জন পুলিশ পরিদর্শকের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ইউনিটের শীর্ষ কর্মকর্তা। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন— টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান, তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজ, কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী, নৌ থানার (জামালপুর) নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম, মো. আজহারুল ইসলাম সরকার (টাঙ্গাইল), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ), মো. বাবুল আকতার (পিবিআই),
এছাড়াও এসবি, সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন এবং বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) কর্মরত বেশ কয়েকজন জ্যেষ্ঠ পরিদর্শককে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।





মন্তব্য করুন