ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দিল জামায়াত জোট
Advertise with us

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

সূর্যগ্রহণ।  ছবি: -সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় সৃষ্টি হতে যাচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবীতে সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন দৃশ্য দেখা গিয়েছিল।

এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে ইউরোপের স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল থেকে। উল্লেখ্য, ১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। মহাজাগতিক এই বিরল দৃশ্য উপভোগ করতে ইতোমধ্যেই এসব দেশে জড়ো হয়েছেন হাজারো দর্শনার্থী ও মহাকাশপ্রেমী। তবে কয়েকটি এলাকায় মেঘ ও বৃষ্টির পূর্বাভাস থাকায় দৃশ্যটি পুরোপুরি দেখা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।

নাসার তথ্য মতে, বাংলাদেশ সময় বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে, যার পূর্ণগ্রাস পর্যায় স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখনই সূর্যগ্রহণ ঘটে। আর চাঁদের আপেক্ষিক আকার সূর্যের সমান মনে হওয়ায় সূর্যের পুরো অংশ ঢাকা পড়ে পূর্ণ সূর্যগ্রহণের সৃষ্টি হয়। নাসা জানায়, প্রতি দেড় বছর পর পর পৃথিবীর কোথাও না কোথাও পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলেও এটি অত্যন্ত বিরল ঘটনা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa