ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগের সম্ভাবনা, চায় নীতির নিশ্চয়তা ও জ্বালানি নিরাপত্তা গুগলের ইতিহাসে দ্রুততম: ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ‘জেমিনি’ ভারত থেকে আসছে রেলওয়ের ১৯টি আধুনিক কোচ সাভারে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান, এলাকা ঘেরাও সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি
Advertise with us

গুগলের ইতিহাসে দ্রুততম: ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ‘জেমিনি’

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
গুগলের ইতিহাসে দ্রুততম: ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ‘জেমিনি’

জেমিনি।  ছবি: -ফাইল ছবি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি’ প্রতি মাসে ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির এআই বিভাগে বেশ কিছু বড় রদবদলের খবরের মধ্যেই মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) এই অর্জনের কথা আনুষ্ঠানিকভাবে জানান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর পিচাই জানান, জেমিনি হলো গুগলের ১৪তম পণ্য, যা শতকোটি ব্যবহারকারীর অভিজাত ক্লাবে যুক্ত হলো। পাশাপাশি গুগলের ইতিহাসের যেকোনো সেবার চেয়ে এটিই সবচেয়ে দ্রুতগতিতে এই উচ্চতায় পৌঁছেছে। পুরো গুগল ইকোসিস্টেমে জেমিনির ব্যবহার বিশ্লেষণ করে এই হিসাব প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এআই বিভাগে অভ্যন্তরীণ অস্থিরতা ও চ্যালেঞ্জের মধ্যেই এই বড় অর্জন এলো। জেমিনির মূল গবেষণাগার ‘গুগল ডিপমাইন্ড’-এর প্রধান ও রসায়নে নোবেলজয়ী ডেমিস হাসাবিস সম্প্রতি দৈনন্দিন ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি তিন দশক ধরে প্রকৌশল কার্যক্রমের নেতৃত্ব দেওয়া জেফ ডিনসহ একাধিক শীর্ষ প্রযুক্তিবিদ গুগল ছেড়েছেন। তা ছাড়া নির্ধারিত সময়ে ফ্ল্যাগশিপ মডেল ‘জেমিনি ৩.৫ প্রো’ অবমুক্ত করতে না পারা এবং প্রতিদ্বন্দ্বী ওপেনএআই-এর সাথে তীব্র প্রতিযোগিতাও মোকাবিলা করতে হচ্ছে গুগলকে।

তবে জিমেইল, গুগল ম্যাপস ও ইউটিউবের মতো বিশ্বজুড়ে জনপ্রিয় সেবাগুলোতে জেমিনির উপস্থিতি এই অভূতপূর্ব ব্যবহারকারীভিত্তি তৈরিতে মূল ভূমিকা রেখেছে।

এদিকে প্রতিযোগী প্রতিষ্ঠান ওপেনএআই গত জুলাইয়ে জানায়, চ্যাটজিপিটিসহ তাদের সব প্ল্যাটফর্ম মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছেছে। ২০২২ সালে চালুর পর চার বছরেরও কম সময়ে এই ভিত্তি তৈরি করা ওপেনএআই তাদের আসন্ন আইপিও বা শেয়ারবাজার তালিকাভুক্তির আগে বাজারমূল্য বাড়াতে এই তথ্য তুলে ধরছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa