ঢাকা
১১ আগস্ট ২০২৬
Advertise with us

বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে ঘাটতি, প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে ঘাটতি, প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

ছবি: -প্রতিনিধি

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, আমাদের বিদ্যুৎ-জ্বালানিতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এজন্য আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গ্যাস সংকটের কারণ হলো আমাদের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে আছে। একটা বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু সমস্যা হলো পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমান যে বয়লারে উৎপাদন চলছে সেটিও বন্ধ করে রাখতে হবে। এজন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বিদ্যুৎ-জ্বালানির সংকট তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা পাচ্ছি না। সরকার দীর্ঘমেয়াদি সংকট সমাধানে কাজ করে যাচ্ছে।

সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa