ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগের সম্ভাবনা, চায় নীতির নিশ্চয়তা ও জ্বালানি নিরাপত্তা গুগলের ইতিহাসে দ্রুততম: ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ‘জেমিনি’ ভারত থেকে আসছে রেলওয়ের ১৯টি আধুনিক কোচ সাভারে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান, এলাকা ঘেরাও সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Advertise with us

জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ সাংবাদিকের মেয়ে রওনক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৫৩ বার পঠিত
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ সাংবাদিকের মেয়ে রওনক

ছবি: -প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক মো. সাইফুল ইসলামের মেয়ে রওনক ইসলাম।

রওনক পৌর শহরের নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এ সাফল্য পেয়েছে। তার মা একজন গৃহিণী। তার এই সাফল্য মা বাবা শিক্ষকসহ এলাকার মুখ উজ্জ্বল করেছে।

রওনক ইসলাম বলেন, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে অসহায় গরিব-দুঃখী মানুষের সেবা করতে চাই। এ জন্য বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সাংবাদিক ও শুভানুধ্যায়ীসহ সবার কাছে দোয়া চাই।

রওনক ইসলাম জানান, ছোটবেলা থেকেই মা বাবা আমার পড়াশুনাসহ সব কিছুতে খেয়াল রেখেছেন। বাবা মায়ের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং নিজের ইচ্ছের কারণেই আজ ভালো ফলাফল অর্জন করেছি।

এদিকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। তার বাবা সাংবাদিক সাইফুল ইসলাম মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, তিনি এতে ভীষণ আনন্দিত। তিনিও দেশবাসীর কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।

 

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa