ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
মজুরিসহ চার দফা দাবিতে ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ কুড়িগ্রামে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ১৭ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় ঐক্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স’র এজিএমে ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠন এখন প্রধান কাজ: তারেক রহমান বিদেশে পড়াশোনার খরচ এখন আন্তর্জাতিক কার্ডে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
Advertise with us

কুড়িগ্রামে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ১৭

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
কুড়িগ্রামে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ১৭

ছবি: -প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় আট শতক আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করে রোপা আমন চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শহিদুল ও তার স্বজনরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় শহিদুলকে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় শহিদুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

 

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa