ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

হালিশহরে মমতা ব্যানার্জীর গাড়িবহরে হামলা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
হালিশহরে মমতা ব্যানার্জীর গাড়িবহরে হামলা

মমতা ব্যানার্জি।  ছবি: -সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৯ আগস্ট ২০২৬) উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হালিশহর অতিক্রমের সময় বিক্ষোভকারীরা মমতার গাড়ি ঘিরে ধরে কাদা মাখিয়ে দেয় এবং পানির বোতল ও জুতা ছুড়তে থাকে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি গাড়ি লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে।

পরবর্তীতে সাংবাদিকদের মমতা ব্যানার্জী বলেন, বাইরে থেকে আসা কিছু অসামাজিক ব্যক্তি পুলিশের সামনেই এ হামলা চালিয়েছে। গাড়ির জানালা বন্ধ না থাকলে ইট-পাথরের আঘাতে তিনি গুরুতর আহত বা প্রাণহানির মুখে পড়তে পারতেন। জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি দাবি করে তিনি পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সফরসঙ্গী সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন প্রশাসনিক গাফিলতির তীব্র সমালোচনা করেন।

তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এ হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa