https://asia24.tv


নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: -সংগৃহীত
৩১ জুলাই ২০২৬ পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো আপাতত এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে, একই দিন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ইসি সচিব জানান, প্রথম দিনে বিএনপি দলীয়ভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। অন্য কোনো দল বা প্রার্থী এখনো ফরম সংগ্রহ করেননি। আইন সংশোধনের সার্বিক নথিপত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।


