ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

ইলিয়াস আলী গুম মামলায় উইং কমান্ডার সাইফের পরোয়ানা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ইলিয়াস আলী গুম মামলায় উইং কমান্ডার সাইফের পরোয়ানা

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ও ইলিয়াস আলী।  ছবি: -ফাইল ছবি

বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীকে গুম করার মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে রবিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই সামরিক কর্মকর্তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আর্জি জানিয়েছিল চিফ প্রসিকিউটরের কার্যালয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জবানবন্দিতে অপহরণের সময় র‌্যাবে দায়িত্ব পালন করা সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনায় সংশ্লিষ্ট সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

সামরিক সূত্রে জানা গেছে, সম্প্রতি উইং কমান্ডার সাইফকে নিজস্ব বাসভবন থেকে আটক করে বাহিনীর সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। বর্তমানে তিনি বিমান বাহিনীর বিশেষ হেফাজতে রয়েছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফুর সর্বশেষ বিমান সদর দপ্তরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর পদে ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির দীর্ঘদিনের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে র‍্যাবের গোয়েন্দা শাখা তাদের গুম করে। ওই সময়ে স্কোয়াড্রন লিডার পদমর্যাদার সাইফুর রহমান প্রেষণে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa